আলমগীর মানিক | ০৬:১০ এএম, ২০২৫-১২-২১
আলমগীর মানিক
রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশনে রহস্যময় আগুনে তিনটি বাস’সহ ৪ দোকান ও একটি বসত ঘর সম্পূর্ন পুড়ে গেছে। রোববার রাত সাড়ে তিনটার সময় এই আগুনের সূত্রপাত হয়। এতে করে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট্যরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শির ব্যবসায়ি সেলিম জানিয়েছেন, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ করেই পুরাতন বাস স্টেশন এলাকার ফার্নিচারের দোকান ও বেতের দোকান দুইটিতে আগুন ধরে যায়।
বিষয়টি দেখতে পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের জরুরী নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।
পরবর্তীতের কোতয়ালী থানা পুলিশের কিলো ডিউটিতে থাকা গাড়ি থামিয়ে কর্তব্যরত এসআইকে জানালে তারা গাড়ি নিয়ে গিয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে অবহিত করে নিয়ে আসে।
এরমধ্যে প্রায় আধাঘন্টা সময়ে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে। সময়মতো ফায়ার সার্ভিস আসলে ক্ষতির পরিমাণ আরো কম হতো বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited